
অপারেশন সিঁদুর’কে অপারেশন ব্লু স্টার বলে বিজেপির তোপের মুখে পড়েছেন কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। সাংবাদিক বৈঠক করে পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে বিজেপি সাংসদ রামচন্দ্র জাংরার মন্তব্যের সমালোচনা করে অপারেশন সিঁদুর নিয়ে সংসদের অধিবেশন ডাকার দাবি তোলেন।
কিন্তু বক্তব্যের একটি অংশে অপারেশন সিঁদুর’কে ইন্দিরা গান্ধীর আমলে হওয়া অপারেশন ব্লু স্টার বলে বসেন তিনি। কংগ্রেস নেত্রীর বক্তব্যের এই অংশ ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ভুল স্বীকার করেন অলকা।
বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেছেন, এটা মুখ ফস্কে বলা কথা নয়, আসলে এটাই ওঁর মানসিকতা।






