গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরশাহী

    টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরশাহী

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স

    সংযুক্ত আরব আমিরশাহীর টিকিট পাওয়ার মধ্যে দিয়ে চূড়ান্ত হয়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে জাপানকে ৮ উইকেট হারিয়ে শেষ দল হিসেবে টিকিট কেটেছে আরব আমিরশাহী।

    প্রথমে ব্যাট করে অধিনায়ক ওয়াতারু মিয়ায়ুচির অপরাজিত ৪৫ রানের সৌজন্যে ১১৬ রানের সংগ্রহ পায় জাপান। তাড়া করতে নেমে দুই ওপেনার আলিশান শরাফু ও মুহাম্মদ ওয়াসিমের দুটি চল্লিশোর্ধ্ব ইনিংসে লক্ষ্যে পৌঁছায় আরব আমিরশাহী।আউট হওয়ার আগে অধিনায়ক ওয়াসিমের ৪২ রানের বিপরীতে ৪৬ রান করেন শরাফু।এ জয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল-ওমানের সঙ্গে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরশাহী।উল্লেখ্য ১০তম বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। স্বাগতিক হিসেবে তাদের জায়গা এমনিতেই নিশ্চিত।

    এ জয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল-ওমানের সঙ্গে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরশাহী। ১০তম বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। স্বাগতিক হিসেবে তাদের জায়গা এমনিতেই নিশ্চিত।