
ভোটার লিস্ট থেকে সব বদ রক্ত বেরিয়ে যাবে। হাওড়ার বাগনানের সভা থেকে কাষত এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
তিনি দাবি করেছেন চূড়ান্ত ভোটার তালিকা বেরলে বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, মৃত ভোটারের জোরে জেতা তৃণমূল বলবে আর ভোটে লড়ব না। ফের একবার বলেছেন সবে ৫৮ লাখ ব্রেকফাস্ট হয়েছে। লাঞ্চ এখনও বাকি আছে। সভা থেকে শুভেন্দু অধিকারী হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন।
পাশাপাশি বঞ্চিত বেকার এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও এগিয়ে আসার আবেদন করেছেন তিনি। বাগনানের সভা থেকে শিক্ষা, স্বাস্থ্য দুর্নীতি নিয়েও সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
