
মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বাদে ইস্তফা দিয়েছেন গুজরাটের মন্ত্রিসভার ১৭ জন মন্ত্রী। গুজরাটের ক্যাবিনেট নতুন করে তৈরির করার কথা রয়েছে। তার আগে এমন পদক্ষেপ মন্ত্রীদের।
মুখ্যমন্ত্রী সবার ইস্তফা গ্রহণ করেছেন। এরপরই রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গুজরাটের মন্ত্রিসভা বড় হওয়ার কথা রয়েছে। শুক্রবার নতুন করে ক্যাবিনেট ঘোষণা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের। তার আগে ইস্তফা দিয়ে দিলেন সব মন্ত্রী।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, নতুন করে আরও ১০ জন মন্ত্রীকে ক্যাবিনেটে অন্তর্গত করা হতে পারে। সূত্রের খবর, পুরোনো ক্যাবিনেটের অন্তত অর্ধেক মন্ত্রীকে আর ফেরানো নাও হতে পারে। এই মন্ত্রিসভার প্রায় ৩ বছর হয়ে গিয়েছে। সামনেই গুজরাটে পঞ্চায়েত স্তরে এবং পুরসভা স্তরে নির্বাচন রয়েছে। তার আগে মন্ত্রিসভা নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হলো।
