বাইডেন-র সব নির্দেশ বাতিল ট্রাম্প-র! 

0
82
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের ৯২ শতাংশ নির্দেশ এবং নথি বাতিল ঘোষণা করেছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, বাইডেনের আমলে যত নথি স্বয়ংক্রিয় কলমের মাধ্যমে স্বাক্ষর করা হয়েছিল, সেগুলি বাতিল করা হচ্ছে। এখন থেকে আর সেই সমস্ত নির্দেশিকা বা নথির কোনও গুরুত্ব থাকবে না। অভিযোগ, বাইডেনের আমলে অটোপেনের নিয়ম ঠিকমতো মানা হয়নি।
২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন যে বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, এই চার বছরে তিনি যত নির্দেশে সরাসরি স্বাক্ষর করেননি, তা বাতিল বলে ধরে নেওয়া হবে। ট্রাম্প লিখেছেন, যদি যে বাইডেন বলতে চান তিনি অটোপেন স্বাক্ষর প্রক্রিয়ায় জড়িত ছিলেন, তবে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।