ট্রাম্পের কাছে অসহায় গোটা ইউরোপ

0
20
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যেন অসহায় পড়েছে গোটা ইউরোপ। এতদিন তাদের ধারণা ছিল, মার্কিন বলয়ে থাকা মানেই একশো ভাগ নিরাপদ।

কিন্তু গ্রিনল্যান্ড ইস্যুতে তাদের সেই নির্ভার ধারণাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।এভাবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোকে নজিরবিহীন সংকটের দিকে ঠেলে দিয়েছেন ট্রাম্প। আমেরিকা হুমকির কারণে নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশনের,ন্যাটো কেন্দ্রীয় মূলনীতি এখন ভয়াবহ চ্যালেঞ্জের মুখে।সামরিক এই জোটের মূলনীতি হলো,জোটের যেকোনও সদস্য দেশ আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং জবাব দেওয়া হবে,কিন্তু এখন জোটের সবচেয়ে প্রভাবশালী সদস্যই আরেক সদস্যদেশের ওপর হামলার হুমকি দিচ্ছে।এর আগে হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নানা বিকল্প নিয়ে আলোচনা করছেন। এক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গ্রিনল্যান্ডে সামরিক হস্তক্ষেপের আশঙ্কা কিছুটা কমানোর চেষ্টা করেছেন। তার ভাষ্যমতে, ট্রাম্প প্রশাসন আসলে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথা বিবেচনা করছে।

তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ডে, আমেরিকার সামরিক হস্তক্ষেপ নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন,আমেরিকা যদি ন্যাটোর আরেকটি সদস্যদেশের ওপর সামরিক অভিযান চালায়, তাহলে ন্যাটোসহ সবকিছুর সমাপ্তি ঘটবে। একই সঙ্গে সেই নিরাপত্তাব্যবস্থাও (অকার্যকর হয়ে পড়বে), যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গড়ে উঠেছে।