
ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারে অভিযোগ। পাকিস্তানের ১৬ টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই তালিকায় রয়েছে পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও।
নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়ের আখতারের ইউটিউব চ্যানেলেও। সরকারের অভিযোগ, পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলি ভারত, ভারতীয় সেনা ও গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর, উস্কানিমূলক, সাম্প্রদায়িক ও মিথ্যা প্রচার করা হচ্ছে ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে।
সেই কারণের ইউটিউব চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানি নিউজ চ্যানেল ডন নিউজ, সামা টিভি, আরি নিউজ, জিও নিউজ, বোল নিউজ, রফতার, সুনো নিউজের মতো ইউটিউব চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরশাদ ভার্টি, আসমা শিরাজি, উমর চিমা, মুনিব ফারুকের মতো সাংবাদিকদের চ্যানেলও বন্ধ করা হয়েছে।
