এসএসসির সব মামলা ফিরল হাইকোর্টে, সুপ্রিম নির্দেশ

0
92
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টেই ওই সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত।
অর্থাৎ ওই সংক্রান্ত সব মামলার শুনানি করবে হাইকোর্টই। আদালত জানিয়েছে, এসএসসি সংক্রান্ত মামলায় চূড়ান্ত নির্দেশ দেওয়ার পর যে একাধিক মামলা আবারও সুপ্রিম কোর্টে যায় এবং কলকাতা হাইকোর্টেও জমা পড়ে, এখন থেকে সেগুলির বিচারপ্রক্রিয়া কলকাতা হাইকোর্টেই সংঘটিত হবে।
সর্বোচ্চ আদালত যে গাইডলাইন বেঁধে দিয়েছিল, যে সিরিজ ছিল মামলার, সেসব মেনেই কলকাতা হাইকোর্টে পরবর্তী বিচারপ্রক্রিয়া চলবে। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, যেহেতু মামলাগুলি সুপ্রিম কোর্টের বিচারপতির বিচারাধীন, তাই আপাতত সেগুলিতে হস্তক্ষেপ করছেন না তিনি। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের পর ভেবে দেখবেন।