কান-এ গ্রাঁ প্রি পুরস্কার পায়েল কাপাডিয়ার

0
173
Payal Kapadia won the Grand Prix at Cannes
Payal Kapadia won the Grand Prix at Cannes
কান চলচিত্র উৎসবে কলকাতার অনসূয়া সেনগুপ্তর সেরা অভিনেত্রীর পুরস্কারের আবহেই আবার আরও এক সাফল্য ভারতের। এবার গ্রাঁ প্রি সম্মান পেয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন পরিচালক পায়েল কাপাডিয়া।
অল উই ইমাজিন অ্যাজ লাইট সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। উৎসবের শেষ দিনে আয়োজিত হয়েছিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রায় তিরিশ বছর পর কোনও ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবের মেন ক্যাটাগোরিতে মনোনীত হয়েছিল। এবারে কানের সর্বোচ্চ সম্মান পাম ডি’ওর অন্যতম দাবিদার ছিল পায়েলেন ছবি। তা না পাওয়া গেলেও হাতে এল গ্রাঁ প্রি।  অল উই ইমাজিন অ্যাজ লাইট’ মুম্বইয়ে থাকা দুই মালয়ালি নার্সের গল্প। সংসারে বিরক্ত হয়ে রোড ট্রিপে বেরিয়ে পড়ে তারা। এর পরই ঘটে নানা ঘটনা। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কাণি কুস্রুতি, দিব্যা প্রভা এবং লাপাতা লেডিজ খ্যাত ছায়া কদম। নীল পোশাকে মঞ্চের দিকে এগিয়ে গেলেন পরিচালক। সঙ্গে নিয়ে গেলেন নিজের সিনেমার তিন অভিনেত্রীকে। তিনজনই পরেছিলেন শাড়ি। অন্ধ্রপ্রদেশে জন্ম পায়েলের। মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা। তার পরই ভর্তি হয়ে যান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায়। একাধিক শর্ট ফিল্ম তৈরি করেছেন পায়েল। তৈরি করেছেন তথ্যচিত্র।