ব্যবসায়ীকে ছুরির কোপ লেদার কমপ্লেক্সে, চম্পট আততায়ী

0
166
ছবি সৌজন্যে : নিজস্ব
ব্যবসায়ীর বাড়িতে ঢুকে খুনের চেষ্টায় কোপানোর অভিযোগ উঠেছে লেদার কমপ্লেক্সের ভাটিপোতা এলাকায়। লোকজন জড়ো হতেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত আততায়ী।
রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী মালেক মোল্লাকে উদ্ধার করে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। স্থানীয়দের দাবি, বুধবার বাইকে করে মালেক মোল্লার বাড়িতে আসে হামলাকারী। এরপর ঘরের মধ্যে ঢকে কোনও কথা না বলেই অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ বসাতে থাকে মালেকের উপর। চিৎকার শুনে অন্য ঘর থেকে ছুটে আসেন তার আত্মীয়রা, জড়ো হন পাড়া-প্রতিবেশীরা।
অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। ব্যবসায়ীক শত্রুতা নাকি পুরনো কোনও বিবাদের জেরে হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।