গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home National তরুণীকে ডিজিটাল গ্রেফতার, ১ লাখ ৭৮ হাজার লুঠ

    তরুণীকে ডিজিটাল গ্রেফতার, ১ লাখ ৭৮ হাজার লুঠ

    0
    140
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুম্বইয়ের তরুণীকে ডিজিটাল গ্রেফতার করে ১ লক্ষ ৭৮ হাজার টাকা লুঠ করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে। অভিযোগ, বছর ছাব্বিশের ওই তরুণীকে দিল্লি পুলিশের পরিচয় দিয়ে মুম্বইয়ের এক হোটেলে ডিজিটাল গ্রেফতার করে প্রতারকেরা।
    সেখানে প্রতারকদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লাখ ৭৮ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয় তরুণীকে। এমনকি তাঁর পোশাক খুলতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। এরপরই  মুম্বইয়ের দহিসর থানায় তরুণী অভিযোগ জানান। প্রথমে দহিসর থানাই তদন্ত চালাচ্ছিল। পরে তা অন্ধেরি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আপাতত অন্ধেরি থানার পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।
    হেনস্থা এবং তোলাবাজির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সাইবার প্রতারকদের কাছে এখন অন্যতম অস্ত্র হল ডিজিটাল গ্রেফতার। সম্প্রতি যে হারে ডিজিটাল গ্রেফতার বৃদ্ধি পেয়েছে, তাতে উদ্বিগ্ন কেন্দ্রও।