
আর জি করের পর দুর্গাপুরকাণ্ডে নড়েচড়ে বসেছে স্বাস্থ্যভবন। দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা।
আর জি করের পর ফের দুর্গাপুরে ধর্ষণের প্রতিবাদে এবার আন্দোলনে নামছে বিজেপি। দলের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেছেন কর্মক্ষেত্রে, স্কুল, কলেজ ক্যাম্পাসে একের পর এক ধর্ষণের ঘটনা প্রমাণ করে এরাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা। বারবার ঘটনা ঘটলেও অভিযুক্তরা ছাড়া পেয়ে যাওয়াতেই উৎসাহ বাড়ছে। যাঁরা ধর্ষণকারী তাদের আড়াল করা হচ্ছে দেখেই অন্যেরা ধর্ষণে উৎসাহ পাচ্ছে।
তাই এরাজ্যের মহিলাদের উচিত এখনই আন্দোলনে নামা। জনমত তৈরি করা। বারবার এমন ঘটনা শুধু দেশে নয়, বিদেশেও পশ্চিমবঙ্গের নাম খারাপ করছে।








