গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National আইসিইউতে রোগীকে ইঞ্জেকশন দিয়ে ধর্ষণের অভিযোগ 

    আইসিইউতে রোগীকে ইঞ্জেকশন দিয়ে ধর্ষণের অভিযোগ 

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স
    আইসিইউতে এক রোগীকে অচেতন করার ইঞ্জেকশন দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মেল নার্সের বিরুদ্ধে। রাজস্থানের অলয়ার-র এক ইএসআই হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন ৩২ বছর বয়সি ওই মহিলা। অভিযোগ, গত বুধবার সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়েছে। পরিবারের দাবি, আইসিইউ-তে ভর্তি মহিলাকে তিনি প্রথমে অচেতন করার একটি ইঞ্জেকশন দেন।
    কিছু ক্ষণের মধ্যে তরুণী অর্ধচেতন হয়ে পড়লে সেই অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। নির্যাতিতার পরিজনদের দাবি, তাঁরা প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পরিবারের। পরে তাঁরা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান এবং ওই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে পুলিশ।
    যদিও ওই ইএসআই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, ঘটনাটি জানার পরেই একটি অভ্যন্তরীণ অনুসন্ধানদল গঠন করা হয়। এ দিকে স্থানীয় পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।