
আদিবাসী নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি ও যৌন নিগ্রহের অভিযোগের ১ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার কোতুলপুরে।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায় আদিবাসী নাবালিকা ওই ছাত্রী টিউশন থেকে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে এক যুবক তার পথ আটকায় ও তাকে সাইকেল থেকে বলপূর্বক নামিয়ে তাঁর শ্লীলতাহানি ও যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। এরপরই ওই নাবালিকা চিৎকার করলে গ্রামবাসীরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে। গ্রামবাসীরা অভিযুক্ত ছেলেটির বাড়িতে গিয়ে দেখে বাড়িতে চাবিতালা দিয়ে বাড়ির সবাই পলাতক। তার পরে নির্যাতিতার পরিবার কোতুলপুর থানায় শ্লীলতাহানি ও যৌন নিগ্রহের চেষ্টার লিখিত অভিযোগ করে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্যাতিতা নাবালিকাকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে মেডিক্যাল করায় এবং অভিযোগের এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
ছবি সৌজন্যে : নিজস্ব








