গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk আর জি করে মহিলা চিকিৎসকে হুমকি, গ্রেফতার ১

    আর জি করে মহিলা চিকিৎসকে হুমকি, গ্রেফতার ১

    0
    131
    ফের আর জি কর হাসপতালের কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় সত্যরঞ্জন মহাপাত্র নাম একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
    সূত্রের খবর, বুধবার ভোর তিনটে নাগাদ বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে নিয়ে আসা হয় আর জি কর হাসপাতালে। আহতকে সঙ্গে নিয়ে এসেছিলো তিনজন। চিকিৎসার জন্য আহত ব্যক্তির হাতে সিরিঞ্জ ফোটালে রক্ত বের হতে থাকে। অভিযোগ, সেই সময়েই ওই ব্যক্তি মহিলা চিকিৎসককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। জখম ব্যক্তির সঙ্গে আসা তিনজনও এই কাজ করতে থাকেন। এরপর আহত কে অন্য হাসপাতালে নিয়ে চলে যায়। ঘটনার পরেই থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগ পেয়ে তদন্তে নেমে একজনকে গ্রেফতার করা হয়েছে।