নিউটাউনে ছাত্রীকে ধর্ষণ-খুনে গ্রেফতার টোটোচালক

0
151
ছবি সৌজন্যে : নিজস্ব

নিউটাউনে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে এক টোটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। লোহার ব্রিজের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সৌমিত্র রায় নামে ওই টোটোচালককে শনাক্ত করে পুলিশ।

এরপর তাঁর খোঁজে ২ দিন তল্লাশি চালানোর পর রবিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে টোটোতে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে নির্জন জায়গায় ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। শুক্রবার বেলার দিকে নিউটাউনের লোহার ব্রিজের কাছে জঙ্গল থেকে উদ্ধার করা হয় কিশোরীর অর্ধনগ্ন দেহ। স্থানীয়দের দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছেন। এরপরেই তদন্তে নেমে লোহার ব্রিজের আশপাশের সিসিক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বছর ২২-র টোটোচালককে শনাক্ত করা হয়। এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। কিশোরীর সঙ্গে অভিযুক্তর আগের থেকে কোনও পরিচয় ছিল কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দুই বোনের মধ্যে ঝামেলা হয়েছিল বলে পরিবার সূত্রে খবর।

এরপর মায়ের বকাবকিকে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল বছর ১৪-র ওই নাবালিকা। তারপরেই এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলের ভিতর থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়।