পুর নিয়োগ দুর্নীতি : মদনের বাড়িতে ম্যারাথন তল্লাশি ইডি-র

0
27
ছবি সৌজন্যে : নিজস্ব

পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র-র কামারহাটি, জোকা, ভবানীপুরের ঠিকানায় একযোগে ম্যারাথন তল্লাশি চালালো ইডি। সকাল থেকে রাত পর্যন্ত ম্যারাথন তল্লাশি চালানো হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র-র ঠিকানা সহ ৮ জায়গায়।

এখনও পর্যন্ত ১২৫ জনকে ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন মদন মিত্র। ইডির দাবি শুধু টাকা নয়, সোনাও নিয়েছেন ঘুষ হিসেবে। কামারহাটি পুরসভা ও টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। মদন মিত্র নিজে ঘুষ নিতেন না দালালের মাধ্যমে চলত পুরো প্রক্রিয়া এমনটাই দাবি ইডির। স্কুল নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে আচমকাই সামনে আসে পুরনিয়োগ দুর্নীতির অভিযোগ। ২০২৩-র ১৯ মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা।

প্রোমোটার অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম।