
তারাতলাকাণ্ডে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এফআইআর করতে চেয়ে আবেদন করেছে ভারতীয় জনতা মজদুর সেল।
ফিরহাদ হাকিম ছাড়াও ২ প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এদের মধ্যে একজন ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। তারাতলা থানায় জমা দেওয়া অভিযোগপত্রে তিন জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ এই বিপর্যয়ের পিছনে কারা দায়ী তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আনতে হবে। ইতিমধ্যে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের এসওডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ৪ জুলাই পর্যন্ত কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। অভিযোগ টিম ওয়ার্ক করে বিল্ডিং প্ল্যানের অনুমোদন পাইয়ে দিতেন কালীচরণ। কলকাতা পুরসভায় কীভাবে চলত কালীচরণের মডিউল।
কালীচরণ ছাড়া আর কে কে ছিল এই চক্রে। কালীচরণের পিছনে কাদের অনুমোদন ছিল। কালীচরণকে জেরা করে সবটাই জানার চেষ্টা করছে সিট।
