নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য তামিলনাডুতে

0
183
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
তামিলনাডুর তিরুভাল্লুর জেলায় নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, গত ১২ জুলাই অভিযুক্ত ১০ বছর বয়সি এক নাবালিকাকে রাস্তা থেকে অপহরণ করে। অভিযোগ, এরপর নাবালিকাকে একটি আমবাগানে নিয়ে গিয়ে মারধর করে তাকে ধর্ষণ করে।
নাবালিকা কোনও রকমে সেখান থেকে পালিয়ে বাড়িতে যায়। পরে সে তার ঠাকুমাকে সমস্ত বিষয়টা জানায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্তে ফোন আসায় সে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ে। সেই ফাঁকেই নাবালিকা কোনও রকমে আমবাগান থেকে দৌড়ে পালিয়ে রাস্তায় চলে আসে।
সেখানে এসে নাবালিকা দেখতে পায় একজন মেয়ে ওই আমবাগানের দিকেই আসছে। তৎক্ষণাৎ ওই নাবালিকা মেয়েটিকে সাবধান করে দু জনেই সেখান থেকে পালিয়ে যায়।