গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Malda সরকারি হাসপাতালেই জমি দখলের অভিযোগ মালদায়

    সরকারি হাসপাতালেই জমি দখলের অভিযোগ মালদায়

    0
    81
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবার মালদায় সরকারি মেডিক্যাল কলেজে জমি দখলের অভিযোগ উঠেছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতার বিরুদ্ধে।
    বিষয়টি নিয়ে শোরগোল হতেই তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর এবং ভূমি ও ভূমি সংস্থার দফতর। জানা গিয়েছে মালদার বামনগোলার পাকুয়া হাট এলাকা থেকে জাইতন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সেখানে হাসপাতাল তৈরির কথা ছিল। যদিও এখনও বাস্তবায়িত হয়নি। আপাতত স্বাস্থ্যকেন্দ্রটি চালু রয়েছে। সেখানে এলাকার মানুষজন পরিষেবা নিয়ে থাকে। অভিযোগ সেখানে হঠাৎ করেই টিন দিয়ে ঘিরতে শুরু করে। নির্মাণের কাজও চলছে। এলাকার একটি ক্লাব এবং স্থানীয় বাসিন্দারারা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুভাষ বর্মন স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখলে নিচ্ছেন।
    স্থানীয়রা ইতিমধ্যে ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও-র কাছে অভিযোগ দায়ের করেছেন।