
লগ্নজিতা, ও স্নিগ্ধজিতের পর এবার মিমি। স্টেজে লাইভ পারফরম্যান্সের মধ্যেই অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ উঠেছে।
স্টেজ থেকে নেমে যেতে বলা হয় তাঁকে। অনুষ্ঠানের উদ্যোক্তা পেশায় জ্যোতিষী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন মিমি। জানা গিয়েছে রবিবার বনগাঁর নয়াগ্রামে একটি ক্লাবে অনুষ্ঠান ছিল মিমি চক্রবর্তীর। রাত পৌনে বারোটায় স্টেজে ওঠেন মিমি। অভিযোগ অনুষ্ঠানের মাঝেই তনয় শাস্ত্রী নানে এক ব্যক্তি স্টেজে উঠে পড়েন। মিমির গানের মাঝে তাঁকে বাধা দেয় বলে অভিযোগ। মিমিকে স্টেজ থেকে নেমে যেতে বলেন। তাতে অপমানিত বোধ করেন মিমি। অভিযুক্ত তনয় শাস্ত্রী ওই ক্লাবেরই কর্মকর্তা। ঘটনার পরে বনগাঁ থানায় এফআইআর দায়ের করেছেন মিমি। অভিনেত্রীর দাবি ক্যারিয়ারে প্রথম এমন ঘটনার মুখোমুখি হয়েছেন। একজন ক্লাব কর্তার এত ঔদ্ধত্য তিনি আগে দেখেন নি।
যদিও ক্লাব সদস্যদের দাবি নির্ধারিত সূচির ১ ঘন্টা পর মঞ্চে ওঠেন মিমি। পুলিশের তরফে ১২ পর্যন্ত অনুষ্ঠানের সময় বেধে দেওয়া হয়েছিল। মিনি চক্রবর্তী সাড়ে ১১টায় স্টেজে ওঠেন। তাই নেমে যেতে বলা হয়েছিল।









