
সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে আমেরিকায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে কানাডায় এক তরুণকে আটক করা হয়েছে। কানাডীয় ও মার্কিন তদন্তকারীরা তাঁকে আটক করেছে।২০ বছর বয়সী ওই তরুণের নাম শাহজেব খান।
তিনি শাহজেব জাদুন নামেও পরিচিত।ক দিন আগে আমেরিকাসংলগ্ন কানাডার সীমান্ত এলাকা থেকে প্রায় ১২ মাইল দূরে কুইবেকের ওর্মসটাউন থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের পক্ষ থেকে নিউইয়র্ক নগরে ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।মার্কিন কর্তারা বলেছেন, ওই সন্দেহভাজন তরুণ পাকিস্তানি নাগরিক।তিনি টরন্টোর কাছের একটি এলাকায় থাকেন।আগামী ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার এক বছর পূর্তিতে কিংবা ১১ অক্টোবর ইয়ম কিপুর উপলক্ষে ইহুদিদের ছুটির দিনে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন তিনি।আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থা,এফবিআই এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে। তাদের সঙ্গে সমন্বয় করছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ,আরসিএমপি।১৩ সেপ্টেম্বর সন্দেহভাজনকে মন্ট্রিয়লের একটি আদালতে হাজির করার কথা।এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে,দু জন ব্যক্তির সঙ্গে মিলে শাহজেব হামলার পরিকল্পনা করেছিলেন।তবে ওই দু জন যে গুপ্তচর ছিলেন,তা তিনি বুঝতে পারেননি। শাহজেব হামলার জন্য ওই দুজনকে আধা স্বয়ংক্রিয় রাইফেল, গোলাবারুদ ও ছুরি সংগ্রহ করতে বলেছিলেন।কৌঁসুলিরা বলেছেন, আমেরিকা সীমান্ত পার করে দেওয়ার জন্য মানব পাচারকারীকেও অর্থ দিয়েছিলেন শাহজেব।
