গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home South 24 Pgs বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরুতে ৬ জনকে আটকে রাখার অভিযোগ

    বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরুতে ৬ জনকে আটকে রাখার অভিযোগ

    0
    158
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে কর্ণাটকের বেঙ্গালুরুতে ২ দিন ধরে থানার লকআপে কাকদ্বীপের ৬ বাসিন্দাকে আটকে রাখার অভিযোগ উঠেছে। রামগোপালপুরের বাসিন্দা ৬৬ বছরের রোহিত আলি মোল্লা ও তাঁর পরিবারকে ২ ধরে জেলে আটকে রাখা হয় বলে অভিযোগ।

    শেষ পর্যন্ত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলমুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন এমনটাই দাবি করেছেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বিধায়ক বাপি হালদার। জানা গিয়েছে বেঙ্গালুরুতে ৬ বছর ধরে ফেরি করে বিভিন্ন সামগ্রী বিক্রি করেন রোহিত। সেই কারণে পরিবারের সবাইকে নিয়ে বেঙ্গালুরুতে থাকেন রোহিত। ছেলেমেয়ে মিলিয়ে পরিবারের ৬ জন একটি ভাড়া বাড়িতে থাকতেন।

    অভিযোগ আচমকাই ২৫ ফেব্রুয়ারি পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে নিয়ে যায়। অভিযোগ এরপর বাংলাদেশি তকমা লাগিয়ে আটকে রাখা হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল। আধার, ভোটার কার্ড দেখালেও বিশ্বাস করতে চায়নি কেউ।

    Tajm