
চাউমিন খাওয়ানোর অছিলায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারে।পুলিশ সূত্রে খবর, আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকায় বসবাস করে সাত বছরের ওই নাবালিকা।
মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল সে। এরপর পরিবার নিখোঁজ অভিযোগ দায়ের করেছে থানায়। সেই মতো তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, পুলিশ নেপাল সীমান্ত থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত স্বীকার করে নেয় সে মেয়েটিকে খুন করেছে। সাংবাদিক বৈঠকে এসডিপিও প্রশান্ত দেবনাথ জানান, মুল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে নেপাল সীমান্ত থেকে। আরও দুজন তার সঙ্গে রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রথমে যখন মেয়েটিকে পাওয়া যাচ্ছিলো না তখন অপহরণ মামলা দায়ের হয়েছিল। কিন্তু প্রধান অভিযুক্ত থেকে পুলিশ জানতে পারে। তারপর এদিন মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়।
পকসো ও খুনের মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে মেয়েটির দেহ সম্ভবত পুড়িয়ে ফেলা হয়েছিল। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সমস্ত বিষয় জানা যাবে।
ছবি সৌজন্যে : নিজস্ব
