
দুষ্কৃতীদের ধরতে পিছু ধাওয়া করতেই গুলি চলল পুলিশের ওপর। বীরভূমেরর দুবরাজপুরের রাজানগরে সোমবার রাতে পেট্রোলিংয়ের সময় ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে রাজানগরের মুরদগঞ্জ আড়ালি রাস্তায় দুটি বাইক ৬ জনকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরেই ধাওয়া করতেই পাল্টা পুলিশকে গুলি চালায় দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় পাশের থানায়। এরপরেই পুলিশকর্মীরা রাস্তা ঘিরে ফেলে। গ্রেফতার করা হয় ৩ দুষ্কৃতীকে। এঁদের বাড়ি বীরভূমের কাঁকরতলায়। বাকি ৩ জন অবশ্য পালিয়ে গিয়েছে। এদের কাছ থেকে ওয়ান শাটার, গুলি এবং তরল মাদক উদ্ধার হয়েছে।
কি উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বাকি ৩ জনের খোঁজও চালাচ্ছে তদন্তকারীরা।








