ঢাকুরিয়ায় প্রকাশ্যে মহিলার হার ছিনতাই, আক্রমণ সুকান্ত-র

0
129
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ঢাকুরিয়ার মত অভিজাত এলাকায় হার ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত দম্পতি কলকাতা ছাড়ার কথা ভাবছেন। আক্রান্ত মহিলা বলছেন কলকাতায় আর নিরাপদ শহর নয়।

সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে দমদম, একের পর এক এক ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর তাতে ছিনতাইয়ের ঘটনায় পুলিশে অভিযোগ জানাতে নারাজ ওই দম্পতি। তাদের কথায় পুলিশে অভিযোগ জানিয়ে কোনও লাভ হবে না। শনিবার ঢাকুরিয়ায় ঝিল রোড ধরে যাওয়ার সময় মহিলার হার ছিনতাই করে তিন দুষ্কৃতী। অভিযোগকারী পিয়ালি দে রায়ের কথায় ঝিল রোডে ধরে যাওয়ার পথে বাইকে করে এসে তিন দুষ্কৃতী দাঁড়ায়। তারা প্রথমে একটা ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে নজর ঘোরানোর চেষ্টা করে। তখন ফ্ল্যাটের দিকে তাকাতেই পিছন থেকে গলা থেকে হার ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ায় এরপর সামনে দাঁড়িয়ে টান মেরে হার ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। চোঙ রাঙানোয় কোনও প্রতিবাদই করেননি বলে জানিয়েছেন ওই মহিলা।

মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এরাজ্যের মহিলাদের যদি এমন অবস্থা হয় তাহলে তৃণমূলের মহিলা সাংসদদের লোকসভায় পাঠিয়ে, নারী ক্ষমতায়নের বড়বড় কথা বলে লাভ কি।