কংগ্রেসের সঙ্গে জোট স্পষ্ট নয়: সেলিম

0
487
ছবি সৌজন্যে : নিজস্ব

কংগ্রেসের সঙ্গে জোট স্পষ্ট নয়। ইঙ্গিত দিয়েছেন মহম্মদ সেলিম। তাঁর কথায় বামেদের তরফে অপেক্ষা করা হলেও কংগ্রেসের তরফে যোগাযোগ করা হয়নি বলে দাবি সিপিএমের রাজ্য সম্পাদকের।

তিনি স্পষ্ট জানিয়েছেন বামেদের সঙ্গে সমঝোতা করতে হলে আগে রাজনীতি স্পষ্ট করুক কংগ্রেস। প্রসঙ্গত ২০২১-এ কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে লড়েছিল বামেরা। মহম্মদ সেলিম বলেছেন বাম শরিকদের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আইএসএফ-র সঙ্গে কথা হয়েছে।

তবে কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ করা হয়নি বলে দাবি করেছেন মহম্মদ সেলিম।