গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল না বাজেটে, আশাকর্মীদের স্মার্টফোন

    লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল না বাজেটে, আশাকর্মীদের স্মার্টফোন

    0
    104
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্যবাসীর প্রত্যাশা থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ল না রাজ্য বাজেটে। ২০২৬-এ ভোটের আগে বাজেট প্রত্যাশায় সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি হতে পারে বলে প্রত্যাশায় ছিলেন।

    কিন্তু রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার যে বাজেট পেশ করেছে তাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়নি। ২০২১-এ বিধানসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০০ টাকা করে ভাতা দেওয়া হত। পরবর্তীতে ২০২৪-এ লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে। এসসি-এসটি এবং অনগ্রসরদের জন্য ১২০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য।

    লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ না বাড়লেও বাজেটে আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ৭০ হাজার আশাকর্মীকে দেওয়া হবে স্মার্টফোন। এরজন্য আরও ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।