
লক্ষ্মীর ভাণ্ডারের ধাচে এবার মাধ্যমিক পাস বেকারযুবকরাও এবার ভাতা পাবেন। তৃতীয় তৃণমূল সরকারের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বামফ্রন্ট আমলে রাজ্যের বেকারদের জন্য চালু ছিল বেকারভাতা।
এরপর বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তৃণমূল ক্ষমতায় আসার পর বেশকিছু প্রকল্প চালু করে। বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে ২০২৪ সালে বেকার যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করেছিল। সেই প্রকল্পের কিছুটা বদল এনে ভোটের মুখে কার্যত সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাংলার যুব সাথী প্রকল্প। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস যুবকরা মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন। তবে এক্ষেত্রে কন্ডিশনও রয়েছে।
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত মাসে দেড় হাজার টাকা করে মিলবে বেকার ভাতা। ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প কার্যকর হবে। এরজন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
