গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National অল্লু অর্জুনের বাড়িতে বিক্ষোভ, পাথর

    অল্লু অর্জুনের বাড়িতে বিক্ষোভ, পাথর

    0
    195
    ছবি সৌজন্যে : এক্স
    পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় তেলুগু অভিনেতা অল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে একদল উন্মত্ত জনতার বিরুদ্ধে। চিকিৎসাধীন কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবিতে তাঁরা ব্যানার, পোস্টার নিয়ে জড়ো হয়েছিলেন।
    ওই কিশোরের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন বিক্ষোভকারীরা। অল্লুর প্রাসাদোপম বাড়ির সামনে তাঁর জবাবদিহি চেয়ে স্লোগান দিতে শোনা যায় তাঁদের। সেখান থেকেই কাউকে কাউকে পাথর ছুড়তে দেখা গিয়েছে বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে বাড়ির সামনে থাকা কিছু ফুল গাছের টবও। অল্লু ইনস্টাগ্রামে, নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন। শুধু তাই নয়, অল্লু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন কোনও ভুয়ো প্রোফাইল থেকে তাঁর ভক্ত সেজে যদি কেউ এমন কোনও কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি। নিজের ভক্তদের উদ্দেশে তাঁর অনুরোধ, এ ধরনের কোনও পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না। ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তাঁর নাবালক পুত্রও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
    এই ঘটনায় এর আগেই গ্রেফতার করা হয়েছিল তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনকে। যদিও পরের দিনই তিনি জামিনে ছাড়া পান।