গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ভাগ্য বদলাতে নাম পালটাচ্ছেন আল্লু অর্জুন

    ভাগ্য বদলাতে নাম পালটাচ্ছেন আল্লু অর্জুন

    0
    239
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বলিউড হোক বা দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির অনেক তারকাই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন।সেই তালিকায় বহু তাবড় তারকার নামও রয়েছে।তাঁদের মধ্যে অনেকে আবার নিউমেরোলজি মেনে নামও বদলে ফেলেছেন।বিতর্ক এড়াতে এবার নাকি সংখ্যাত্বত্ত্ব অনুযায়ী নিজের নাম পরিবর্তন করতে চলেছেন আল্লু অর্জুন।

    বিনোদুনিয়ার অন্দরে কানাঘুষো তেমনটাই শোনা যাচ্ছে।চব্বিশ সালের ডিসেম্বর মাস নিঃসন্দেহে আল্লু অর্জুনের কাছে অভিশপ্ত।পুষ্পা টু’র প্রিমিয়ারে তাঁকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলা ফলোয়ার-র। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছিল দক্ষিণী তারকার খুদে ফ্যানকে। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটা সেই মর্মান্তিক ঘটনার মাশুলও গুণতে হয়েছে তাঁকে।আইনি বিপাকে পড়তে হয় আল্লুকে। একরাত জেলেও কাটাতে হয়েছে। শুধু তাই নয়, আল্লু অর্জুনকে নিয়ে দক্ষিণের রাজনৈতিক শিবিরগুলিতেও ঝড়় উঠেছিল সেসময়। তারকার জুবিলি হিলসের বাড়ির সামনে ,উই ওয়ান্ট জাস্টিস… স্লোগান দিয়ে ভাঙচুর চালায় একদল উন্মত্ত জনতা।সেই বিতর্ক অবশ্য পুষ্পা’র ক্ষেত্রে শাপে বর হয়েছে।ফুলেফেঁপে উঠেছে পুষ্পা টু’র ক্যাশবাক্স।

    সেসব ভুলে দক্ষিণী তারকা বর্তমানে ৩ হাজার কোটির সাফল্যের আরামকেদারায় মজে। পরবর্তী সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবার শোনা যাচ্ছে,আল্লু নাকি তাঁর নাম বদলে ফেলতে চলেছেন।