পদপিষ্টের ঘটনায় দুর্গতদের দু’কোটি টাকা

0
128
ছবি সৌজন্যে : এক্স

পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় আক্রান্তের পরিবারকে দু’কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন অভিনেতা অল্লু অর্জুন এবং ছবির নির্মাতারা।

বুধবার হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে আহত শিশুটিকে দেখতে গিয়ে এমনটাই জানিয়েছেন অভিনেতার বাবা অল্লু অরবিন্দ। আইনি কারণে শিশুটির পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে পারছেন না অল্লু। তাই পরিবারের হাতে ওই টাকা তুলে দেবেন তেলঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপার্সন দিল রাজু। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে পুষ্পা ২: দ্য রুল ছবির প্রিমিয়ারে দুর্ঘটনাটি ঘটে। অভিনেতা অল্লু প্রেক্ষাগৃহে উপস্থিত হতেই উপচে পড়ে ভিড়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সি রেবতীর। তাঁর নয় বছরের সন্তান সাই তেজও গুরুতর জখম হয়। গত ২১ দিন ধরে সে হাসপাতালে চিকিৎসাধীন।

এত দিন কোমায় থাকার পর মঙ্গলবার রাতে জ্ঞান ফিরেছে তেজের। তার বাবা ভাস্কর মাগুদামপল্লি পাশে থাকার জন্য তেলঙ্গানা সরকার এবং অল্লুকে ধন্যবাদও জানিয়েছেন।