মৃত মহিলার পরিবারের পাশে থাকার আশ্বাস অল্লুর

0
114
ছবি সৌজন্যে : এক্স

হায়দরাবাদে পুষ্পা-এর প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন অভিনেতা অন্ধ্র অর্জুন। ঘটনার দু’দিনের মাথায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োবার্তায় তিনি জানিয়েছেন, মৃত মহিলার পরিবারের সঙ্গে দেখা করবেন। পাশে থাকবেন ওই পরিবারের।

বলেছেন, সন্ধ্যা থিয়েটারের দুর্ভাগ্যজনক ঘটনায় তিনি শোকাহত। এই কঠিন সময়ে শোকার্ত পরিবারটিকে অন্তর থেকে সমবেদনাও জানিয়েছেন। এর সঙ্গে ৩ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিয়ো বার্তায় ওই পরিবারকে অর্থসাহায্যের আশ্বাসও দিয়েছেন। মৃত মহিলার সন্তানের চিকিৎসার খরচও বহন করার আশ্বাস দিয়েছেন অভিনেতা। হাসপাতালে এখনও তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল পুষ্পা ২-এর প্রিমিয়ার। থিয়েটারে হাজির ছিলেন অভিনেতা স্বয়ং। তাঁকে দেখতে প্রেক্ষাগৃহের সামনে ব্যাপক হুড়োহুড়ি লেগে গিয়েছিল। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৫ বছরের এক মহিলার। তাঁর সন্তানও ওই ঘটনায় গুরুতর জখম হয়। ঘটনার পর অল্লুর বিরুদ্ধে মামলা রুজু করেছে হায়দরাবাদ পুলিশ। সন্ধ্যা থিয়েটারে অল্লু অর্জুন স্বয়ং যাবেন, তা পুলিশকে জানানো হয়নি বলে অভিযোগ।

আগে থেকে জানা থাকলে ভিড় নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হত এলাকায়। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ অভিনেতার পর্যাপ্ত নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেননি বলে অভিযোগ।