গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National থানায় অল্লুকে জেরা, গ্রেফতার নিরাপত্তারক্ষী

    থানায় অল্লুকে জেরা, গ্রেফতার নিরাপত্তারক্ষী

    0
    191
    ছবি : সংগৃহীত

    পুষ্পা টু অভিনেতা অল্লু অর্জুনকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসবাদ করার পরই গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাপত্তারক্ষীকে।

     

    ৪ ডিসেম্বর পুষ্পা ২-দ্য রুল ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে উপচে পড়েছিল ভিড়, সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বছর ৩৫-এর এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁর নাবালক পুত্র।এই ঘটনার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে অল্লুর নিরাপত্তারক্ষীকে।অভিযোগ,অভিনেতার এই নিরাপত্তারক্ষী অ্যান্থনি নাকি অন্য দেহরক্ষীদের জড়ো করেছিলেন। এমনকি ওই দিন প্রেক্ষাগৃহে বাইরে অভিনেতার বেশ কিছু অনুরাগীকে ধাক্কাও দেন বলে অভিযোগ।মনে করা হচ্ছে, খুব শীঘ্রই তাঁকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তেলঙ্গানা পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করতে পারে।র আগে অল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে আইনি নোটিস পাঠিয়ে তেলঙ্গানা পুলিশ মঙ্গলবার তাকে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় হাজিরা দেওয়ার কথা জানায়। মঙ্গলবার সকালেই থানায় হাজির হন অভিনেতা অল্লু অর্জুন। সকাল সকাল নিজের জুবিলি হিলসে্র বাড়ি থেকে কালো গাড়িতে করে থানার উদ্দেশ্যে রওনা দেন।

     

    অভিনেতার সঙ্গে থানায় হাজির ছিলেন অল্লুর বাবা ও শ্বশুরমশাই। এর আগে অভিনেতা অল্লু অর্জুন দাবি করেছিলেন, প্রিমিয়ারের দিন প্রেক্ষাগৃহে উপস্থিত না থাকার জন্য কোনও নির্দেশ তাঁর কাছে ছিল না। যদিও পুলিশের তরফ থেকে অভিনেতার এই দাবি নস্যাৎ করে দেওয়া হয়।