জিজ্ঞাসাবাদের জন্য অল্লু অর্জুনকে তলব

0
122
ছবি সৌজন্যে :ফেসবুক
সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনার মামলায় দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় তলব হায়দরাবাদ পুলিশ। ইতিমধ্যেই সুপারস্টারকে নোটিশ জারি করা হয়েছে।
সেই মতো মঙ্গলবার সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে অভিনেতাকে। মঙ্গলবার চিক্কাডপল্লি থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। অভিনেতা জানিয়েছেন, তদন্তে সবরকমের সহযোগীতা করবেন তিনি। অন্যদিকে, পুলিশকে অপমান করার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছেন এক কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, পুষ্পা ২-তে পুলিশ ফোর্সকে অপমান করার দৃশ্য রয়েছে। তাই তিনি অল্প অর্জুন সহ সিনেমার পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে মেডিপল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে সম্প্রতি অভিনেতার বাড়িতে হামলাও হয়েছিল।
তাই তাঁর নিরাপত্তায় বাড়িতে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী।