গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports চাকরি হারানোর মুখে আলোনসো

    চাকরি হারানোর মুখে আলোনসো

    0
    98
    ছবি সৌজন্যে : এক্স

    ২০২৫-২৬ সিজন শুরুর মাত্র পাঁচ মাসের মধ্যেই বরখাস্তের মুখে পড়তে পারেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ জাবি আলোনসো।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবটির দায়িত্ব নিতে একাধিক হাই-প্রোফাইল কোচের নাম ঘুরপাক খাচ্ছে।

    ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তির উত্তরসূরি হওয়াটা যে সহজ হবে না, তা শুরু থেকেই পরিষ্কার ছিল।তবে বায়ার লেভারকুসেনে আলোনসোর দুর্দান্ত সাফল্য এবং রিয়ালের তারকাবহুল স্কোয়াড, সব মিলিয়ে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া।৪৪ বছর বয়সী স্প্যানিশ কোচ শুরুটাও করেছিলেন দুর্দান্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে ছন্দ হারিয়েছে লস ব্লাঙ্কোস।

    সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে রিয়াল, যা আলোনসোর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।এই অবস্থা চলতে থাকলে নতুন কোচ খোঁজার দায়িত্ব পড়বে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ওপর।