আ. লীগের বিচার শুরু করতে হবে : ছাত্র নেতৃত্ব

0
1114
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করার দাবি জানিয়েছে জুলাই -অগাস্ট আন্দোলনের ছাত্র নেতৃত্ব।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রায় দ্রুত কার্যকর করতে হবে। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে।তাঁর কথায়,অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত যাচ্ছেন। আশা করেন, তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে।

নাহিদ ইসলাম বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও ফ্যাসিস্ট সরকারের অধীনে অপরাধে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে।নাহিদ ইসলাম বলেছেন, যারা কারাগারে আছে, তাদের মামলার রায়ও দ্রুত করতে হবে। এটা শুধু রাজনৈতিক দলের দাবি নয়,জুলাই-আগস্টের ভুক্তভোগীদেরও দাবি