
আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ আগামী ফুটবল বিশ্বকাপ শেষে ছেড়ে দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে।
বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, ক্যারিয়ারকে এগিয়ে নিতে বার্সেলোনায় যোগ দেবেন বিশ্বকাপজয়ী তারকা আলভারেজ।এদিকে আলভারেজ সাম্প্রতিক সময়ে আতলেতিকোর হয়ে ফর্ম নিয়ে কিছুটা সংগ্রামে থাকলেও, এখনও লা লিগার অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে বিবেচিত।অন্যদিকে বার্সেলোনা দীর্ঘমেয়াদে রবার্ট লেভানডোভস্কির বিকল্প খুঁজছে, আর সেই তালিকায় শীর্ষেই রয়েছে আলভারেজের নাম।তবে আতলেতিকোর সঙ্গে তার চুক্তি দীর্ঘমেয়াদি হওয়ায় এই ট্রান্সফার সহজ হবে না বলেও ধারণা করা হচ্ছে।আর্জেন্টিনার সাংবাদিক হুগো বালাসোনে রেডিও সাক্ষাৎকারে দাবি করেছেন, আলভারেজ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি বলেছেন, তথ্য অনুযায়ী, হুলিয়ান আলভারেজ বার্সেলোনায় খেলবে। সে মনে করে তার ক্যারিয়ারের জন্য এমন একটি দল দরকার যারা ট্রফি জিততে পারে। তার মূল প্রেরণা হলো এমন দলে যাওয়া, যারা চ্যাম্পিয়ন হতে পারে।তবে আতলেতিকোর সঙ্গে আলভারেজের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। ফলে তাকে নিতে চাইলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দাবি করতে পারে ক্লাবটি। অন্যদিকে বার্সেলোনা আর্থিক দিক থেকে খুব স্বচ্ছন্দ অবস্থায় নেই।
বড় অঙ্কের এই চুক্তি সম্পন্ন করতে হলে ক্লাবকে হয়তো কয়েকজন উচ্চ বেতনের খেলোয়াড়, যেমন রোনাল্ড আরাউহোকে বিক্রি করতে হতে পারে।
