ধর্ষণ মামলা থেকে মুক্ত আলভেস

0
102
ছবি সৌজন্যে :ফেসবুক

দানি আলভেস ধর্ষণ মামলা থেকে মুক্তি পেয়েছেন। দোষী প্রমাণিত হওয়ায় গত বছর বার্সেলোনার একটি আদালত তাকে সাড়ে ৪ বছরের সাজা দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে মামলায় জয়ী হয়েছেন ব্রাজিলের প্রাক্তন ডিফেন্ডার।আলভেসকে মুক্তি দেওয়ার বিষয়ে কাতালুনিয়া অঞ্চলের সর্বোচ্চ হাইকোর্ট জানিয়েছেন, মূল রায়ে অসঙ্গতি ও বৈপরীত্য পাওয়া গেছে।মামলার রায়ে বলা হয়েছে, আগের রায়ে অনেক ফাঁকফোকর, অসম্পূর্ণতা, অসঙ্গতি পেয়েছে সর্বোচ্চ আদালত।

যার ভিত্তিতে বিচারিক মূল্যায়ন এবং নিষ্পত্তির পথে হেঁটেছেন।রায়ে আলভেস খুশি হয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন বার্সেলোনার আইনজীবী ইনেস গার্দিওলা। তিনি বলেছেন,ভীষণ আনন্দিত দানি আলভেস।মামলায় খালাসের সঙ্গে আলভেস ভ্রমণ নিষেধাজ্ঞা থেকেও মুক্তি পেয়েছেন। ২০২৩ সালে তার বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের মামলা করেন। অভিযোগ করেন, ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে তাকে ধর্ষণ করেন আলভেস।

সেই মামলায় গত বছর সাড়ে ৪ বছরের শাস্তি পান তিনি। সঙ্গে ৪১ বছর বয়সী ডিফেন্ডারকে  ১ লাখ ৫০ হাজার ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। পরে আপিল করে ১ মিলিয়ন ইউরো জমা দিয়ে জামিন পান প্রাক্তন বার্সেলোনা-জুভেন্টাসের ডিফেন্ডার। তার আগে অবশ্য ১৪ মাস জেল খাটতে হয়েছে দানি আলভেসকে।