
অমল মালিক, বেশ জনপ্রিয় গায়ক। ঝা চকচকে জীবনযাপন।সোশাল মিডিয়ায় উঁকি দিলে অন্তত তেমনটাই মনে হয়।
কিন্তু সেলেবসুবো জীবনের চাকচিক্যের অন্তরালে একরাশ মনখারাপের ভিড়। দিনরাত মা-বাবার খোঁটা শুনে এমন পরিস্থিতি যে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন অমল। সোশাল মিডিয়ায় সেই বিভীষিকাময় অভিজ্ঞতা ভাগ করে নিয়ে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।অমল মালিক তাঁর পোস্টে লিখেছেন, তিনি বর্তমানে এমন এক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছেন যেখানে নিজের যন্ত্রণা নিয়ে আর চুপ করে বসে থাকা যায় না। বছরের পর বছর ধরে, কিছু মানুষের আরামের জীবন তৈরি করার জন্য দিনরাত এক করে পরিশ্রম করেছেন। কিন্তু তাঁকে বারবার এমন কথা শোনানো হয়েছে যে, তিনি অন্য কারও তুলনায় কিস্যু নন, অকর্মা। তাঁর জীবনের সব স্বপ্ন ওদের জন্য ত্যাগ করেছেন। বদলে সবসময়ে তাঁকে তাঁর নিন্দে শুনতে হয়েছে। অমল মালিক কী করেছেন জীবনে,সেই খোঁটাও শুনতে হয়েছে। নিজের রক্ত-ঘাম ঝরিয়ে ১২৬টি গান তৈরি করেছেন। তার পরও তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়।ওই পোস্টেই জনপ্রিয় গায়কের সংযোজন, বাবা-মায়ের কারণে ভাইয়ের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। বিগত কয়েক বছর ধরে তাঁরা তাঁর থেকে সবরকম সুযোগ-সুবিধা উপভোগ করেছেন। কিন্তু পরিবর্তে তাঁর সমস্ত বন্ধুত্ব, সম্পর্কের সঙ্গে দূরত্ব তৈরি করে দিয়েছেন। তাঁর আত্মবিশ্বাস তিল তিল করে নষ্ট করেছেন ওঁরা।তবে এত কিছু সত্ত্বেও অমল মালিক দমে না গিয়ে এগিয়ে গিয়েছেন।
কারণ জানতেন সব প্রতিবন্ধকতাকে পেরিয়ে এগিয়ে যেতে পারবেন। তিনি তাঁর বিশ্বাসে অটল ছিলাম। আজ আমি মানসিকভাবে ক্লান্ত। এবং আর্থিকভাবেও বিধ্বস্ত।
