
সংগীত পরিচালক অনু মালিক ও ডাবু মালিক দুই ভাই। দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু যখন পেশাদার জীবনের কথা আসে তখন উভয়ই আলাদা। দুজনেই বিখ্যাত সঙ্গীত পরিচালক সরদার মালিকের পুত্র। ডাবু মালিকের দুই ছেলে, আরমান ও অমল।
তবে কাকা অনু মালিকের সঙ্গে সম্পর্ক ভালো নয় ভাইপোদের। এবার অমল মালিক তাঁর কাকা অনু মালিকের বিরুদ্ধে এনেছেন অনেক অভিযোগ। সম্প্রতি তিনি জানিয়েছেন,কীভাবে তাঁর কাকা আনু মালিক তাঁর বাবার হাতে থাকা অনেক প্রজেক্ট ছিনিয়ে নিয়েছেন। কাকার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়েও নীরবতা ভেঙেছেন অমল। উল্লেখ্য মহিলাদের যেন হেনস্তার প্রতিবাদে,মি টু ঝড়ে একসময় উত্তাল হয়ে ওঠে বলিউড।সেই তালিকায় নাম ছিল অনু মালিকেরও। তার বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্তার অভিযোগ সরব হন। অবশেষে নীরবতা ভেঙে কাকার বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়েছেন গায়ক অমল মালিকও।সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যখন মি টু ঝড় উঠেছিল তখন তিনি অনু মালিককে নিয়ে কিছু বলেন নি কিংবা সমর্থনও করেন নি।তাঁর ভাবনাচিন্তার কথাও নয়। কারণ,উনি তাঁর পরিবারের কেউ নন।যখন অনু মালিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন তিনি খুব অস্বস্তিতে পড়েন। তাঁদের কোনও সম্পর্ক নেই।তাঁর মনে হয় সত্যি কিছু হয়েছিল নইলে লোকে কেন বলবে? আগুন ছাড়া কি ধোঁয়া উঠতে পারে?
কিছু না ঘটলে পাঁচজন ব্যক্তি একজনের বিরুদ্ধে সুর চড়াতে পারেন না। প্রসঙ্গত, জনপ্রিয় গায়ক অমল মালিক সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের পরিবার নিয়ে পোস্ট করেন। বাবা-মায়ের জন্য ভাইয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও সেই পোস্ট নিয়ে নিন্দার ঝড় ওঠার পরই মুছে ফেলেছেন অমল মালিক।
