গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অমরাবতী-হায়দরাবাদ বুলেট ট্রেন : অশ্বিনী

    অমরাবতী-হায়দরাবাদ বুলেট ট্রেন : অশ্বিনী

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স
    বুলেট ট্রেন-র হাই-স্পিড রেল করিডোরের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী এবং হায়দরাবাদ-র মধ্যে ভ্রমণের সময় কমে ৭০ মিনিট হবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
    তিনি জানিয়েছেন, এই প্রকল্পে এরুপালেম থেকে নাম্বুরু পর্যন্ত একটি নতুন ৫৭-কিলোমিটার দীর্ঘ লাইন এবং কৃষ্ণা নদীর উপর তিন কিলোমিটার দীর্ঘ একটি সেতু অন্তর্ভুক্ত রয়েছে।
    অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রস্তাবিত এই দ্রুতগতির নেটওয়ার্কটি অমরাবতী, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, পুনে এবং মুম্বাইকে সংযুক্ত করবে। হায়দরাবাদ থেকে পুনে যেতে সময় লাগবে ১ ঘণ্টা ৫৫ মিনিট, পুনে থেকে মুম্বই ৪৮ মিনিট, চেন্নাই থেকে বেঙ্গালুরু ৭৩ মিনিট, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু প্রায় দু’ঘণ্টা আট মিনিট এবং অমরাবতী থেকে চেন্নাই ২ ঘণ্টার থেকেও কম।