গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk অমরনাথ যাত্রা বন্ধের ছক আইএসআই-র, সতর্কতাও

    অমরনাথ যাত্রা বন্ধের ছক আইএসআই-র, সতর্কতাও

    0
    140
    Amarnath yatra ban table by ISI warning too
    Amarnath yatra ban table by ISI warning too

    খলিস্তানি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনাল-এর সঙ্গে হাত মিলিয়ে অমরনাথ যাত্রা বন্ধ করার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। এমনই সতর্কবার্তা দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি।

    গোয়েন্দা সূত্রে খবর, অমরনাথ যাত্রা বন্ধ করার জন্য পূণ্যার্থীদের শিকার বানানোর চেষ্টা করতে পারে খলিস্তানি জঙ্গি এবং আইএসআই। শুধু তাই-ই নয়, গোয়েন্দারা আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, খলিস্তানি সংগঠনকে কাজে লাগিয়ে পাঞ্জাব এবং দিল্লির বিজেপি নেতা এবং হিন্দুত্ববাদী নেতাদের উপর হামলা হতে পারে। সম্প্রতি পাঠানকোটে সন্দেহভাজন সাত জঙ্গির অনুপ্রবেশ ঘিরে পাঞ্জাব এবং জম্মুতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। গত জুনেই এক দল জঙ্গি পাঠানকোটের একটি গ্রামের কাছে আশ্রয় নিয়েছে বলে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন। ইতিমধ্যেই ওই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এক জঙ্গির ছবিও প্রকাশ করা হয়েছে পাঞ্জাব পুলিশের তরফে।