গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National রবিবার থেকে স্থগিত অমরনাথ যাত্রা

    রবিবার থেকে স্থগিত অমরনাথ যাত্রা

    0
    80
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভারী বৃষ্টিপাতের কারণে রবিবার থেকে ফের অমরনাথ যাত্রা স্থগিত রাখা হচ্ছে। ৩ জুলাই থেকে শুরু হাওয়া এই যাত্রা ১ অগাস্ট রাখি বন্ধনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা ছিল।
    কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে প্রবল, ক্ষতি হয়েছে রেলপথেরও।সেসব ঠিক করা দরকার। তাই গুরুত্বপূর্ণ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করার কথা উল্লেখ করে জম্মু-কাশ্মীর সরকার এই যাত্রা এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
    কাশ্মীরের বিভাগীয় কমিশনার বিজয় কুমার বিধুরী বলেছেন, সাম্প্রতিক সময়ের ভারী বৃষ্টিপাত এবং অমরনাথ যাত্রা পথের বালতাল এবং পহেলগাও উভয় স্থানের রেলপথ রক্ষণাবেক্ষণের প্রয়োজন। তার জন্য উভয় দিকের রেলপথেই চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।