অমর্ত্যদের নোটিস, বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় : অভিষেক

0
370
ছবি সৌজন্যে :ফেসবুক

অমর্ত্য সেন থেকে শুরু করে দেব, সামি সমস্ত কৃতীদের হিয়ারিংয়ে ডাকছে কমিশন। যাঁরা দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে।

এসআইআর ইস্যুতে কমিশন-বিজেপিকে এক বন্ধনীতে রেখে এভাবেই আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই হুঁশিয়ারির সুরে অভিষেকের আহ্বান , যাঁদের আনম্যাপড করতে চাইছে, গণতন্ত্রের নামে এই খেলায় সায় দেবেন না। এবারের ভোটে এদের ঝেঁটিয়ে বিদায় করুন। অভিষেকের দাবি, বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাঁর কটাক্ষ, এরা ভেবেছে ভয় দেখিয়ে, নোটিস দিয়ে মানুষকে সরিয়ে দেবে।

কিন্তু বাংলার মানুষ সব দেখছে। অভিষেক বলেছেন, এই মাটির একজন মেয়ে সোনালি খাতুন। জোর জবরদস্তি তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। হাইকোর্ট, সুপ্রিমকোর্টে লড়াই করে তৃণমূলের সৈনিকরা তাঁকে দেশে ফিরিয়ে এনেছে।