হরিণঘাটায় দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৩

0
192
ছবি সৌজন্যে : নিজস্ব

অ্যাম্বুলেন্স ও লরির মুখোমুখি সংঘর্ষ নদিয়ার হরিণঘাটায়। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ মহিলা সহ তিনজন। আশঙ্কাজনক অবস্থায় আরও চারজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে হরিণঘাটার জাগুলি মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ড থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পুলিশের দাবি, অ্যাম্বুলেন্সটি উল্টো লেন থেকে আসার সময়ই ১২ চাকার লরির সঙ্গে সংঘষ হয়েছে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের। কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঝাড়খণ্ডের পাকর থেকে রোগা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি বলে পুলিশের দাবি।