
উত্তরপ্রদেশের সীতাপুরে দ্রুতগতির অ্যাম্বুল্যান্সের চাকা ফেটে ভয়াবহ দুর্ঘটনায় রোগী সহ মৃত্যু হয়েছে ৫ জনের। রাস্তার পাশে উল্টে গিয়েছে অ্যাম্বুল্যান্সটি।
আটারিয়া পুলিশ সূত্রে খবর, হিন্দু হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ড থেকে এক রোগীকে নিয়ে বারাণসীর হাসপাতালে যাচ্ছিল ওই অ্যাম্বুল্যান্স। মৃত তিনজনের পরিচয় জানা গিয়েছে। বাকি দু’জনের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।









