
পাকিস্তানকে জঙ্গিরাষ্ট্র ঘোষণার দাবি তুলেছেন রাজ্যসভা সদস্য তথা আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেছেন, বেআইনি কার্যকলাপ দমন আইন সংশোধন করা উচিত সরকারের। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জমানায় জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ কমে গিয়েছিল।
প্রাক্তন কংগ্রেসি কপিল সিব্বলের কথায়, আসল বিষয় হচ্ছে, সন্ত্রাসবাদ। সে কারণে দেশের বিদেশনীতিকে এ বিষয়েই একমাত্র নজর দিতে হবে। বাস্তব ঘটনা হল, পাকিস্তান হল সন্ত্রাসবাদীদের কারখানা। তিনি এর আগেও বলেছেন, রাষ্ট্রসঙ্ঘে ভারতের একটা সংশোধনী আনা উচিত। একটা সংশোধনী এনে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করে সন্ত্রাসবাদী দেশের তালিকাভুক্ত করা উচিত। এখন ভারত যখন বিশ্বের দরবারে যাচ্ছে, তখন যাদের সঙ্গে কথা হবে, তাদের বলা হোক, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিন।
কারণ এতেই বিশ্বের মঙ্গল হবে। এতেই প্রগতি সুনিশ্চিত হবে। আর এতেই কাশ্মীরের লাভ হবে। কাশ্মীরিরা কেন ভুক্তভোগী হবেন। সাধারণ মানুষ কেন শিকার হবেন। তাই বিদেশনীতির নজর শুধুমাত্র এদিকেই থাকা উচিত।
