
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলন আসলে দেখনদারি ছাড়া আর কিছু নয়। এমনটাই মনে করছেন মার্কিন রাজস্বসচিব স্কট বেসান্ত। তাঁর দাবি, ভারত এবং চিন রাশিয়া থেকে তেল কিনে খুব খারাপ কাজ করছে।
যদিও ভারতের সঙ্গে আমেরিকার মতবিরোধ মিটে যাবে বলেই আশাবাদী বেসান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ককোপ এবং ভারত-আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপড়েনের মাঝেই সোমবার চিনের তিয়ানজিন শহরে এসসিও শীর্ষ সম্মেলন হয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
বেসান্ত আরও বলেছেন, দেখুন, ওরা খুব খারাপ কাজ করছে। ভারত রাশিয়াকে সমরাস্ত্রে ইন্ধন জোগাচ্ছে। চিনও রাশিয়াকে সমরাস্ত্রে ইন্ধন দিচ্ছে।








