গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports পুলিসিক-টাইলারকে রেখে দল ঘোষণা আমেরিকার

    পুলিসিক-টাইলারকে রেখে দল ঘোষণা আমেরিকার

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ক্রিস্টিয়ান পুলিসিক এবং টাইলার অ্যাডামসকে রেখে আসন্ন ফিফা বিশ্বকাপের  ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আমেরিকার পুরুষ জাতীয় ফুটবল দল।

    নিউইয়র্কে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে কোচ মরিসিও পচেত্তিনো এই স্কোয়াড প্রকাশ করেছেন।শেষ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা অভিজ্ঞ ১৩ খেলোয়াড়ই রয়েছেন ঘোষিত বিশ্বকাপ দলে। বাকি ১৩ জন খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন।মেজর লিগ সকারের রিয়াল সল্ট লেকের তারকা দিয়েগো লুনা এবং লিওঁ-র মিডফিল্ডার ট্যানার টেসম্যান চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন।বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া মনচেনগ্লাডবাকে কম খেলার সুযোগ পেয়ে দলে সুযোগ পেয়েছেন জিও রেইনা।এ ছাড়া ক্লাব আমেরিকার উইঙ্গার আলেজান্দ্রো জেনদেজাসও দলে ডাক পেয়েছেন।

    ৩৮ বছর বয়সী ডিফেন্ডার টিম রিম দলে ডাক পেয়েছেন, তিনি মাঠে নামলে আমেরিকার ইতিহাসে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হবেন।